মনু নদী থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

July 26, 2019,

আশরাফ আলী॥ মৌলভীবাজারের মনু নদীর নতুন ব্রিজ এলাকা থেকে অজ্ঞাত (৪৫) পরিচয়ের এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার ২৫ জুলাই দুপুর ১২ টার দিকে মৃতদেহটি উদ্ধার করা হয়।

মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জ আলমগীর হোসেন জানান, প্রাথমিক সুরতহালের পর ধারণা করা যাচ্ছে ৮ থেকে ১০ দিন পূর্বে এই মহিলার মৃত্যু হয়েছে। তাঁর চোখ-মুখ ফুলে গেছে। যার ফলে তাঁর পরিচয় সনাক্ত করা কঠিন হচ্ছে। তবে লাশ ময়নাতদন্ত ও ডিএনএ টেস্টের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com