সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের নতুন জেলা কমিটি গঠন

শহর প্রতিনিধি॥ সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মৌলভীবাজার জেলা শাখার ৫ম কাউন্সিল ও নতুন কমিটি গঠিত হয়।
শুক্রবার ২৬ জুলাই জেলা সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক রায়হান আনসারীর সভাপতিত্বে কাউন্সিল সভায় এই কমিটি গঠিত হয়। নবগঠিত এই ১১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটিতে রেহনুমা রুবাইয়াৎকে সভাপতি ও মারুফ হোসেনকে সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়। সভায় উপস্থিত ছিলেন বাসদ মৌলভীবাজার জেলার আহবায়ক কমরেড এডভোকেট মঈনুর রহমান মগনু এবং সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আল কাদেরী জয়।
নবগঠিত এই কমিটির তালিকা : সভাপতি : রেহনুমা রুবাইয়াৎ,সহ সভাপতি : বিশ্বজিৎ নন্দী
সাধারণ সম্পাদক : মারুফ হোসেন,সাংগঠনিক সম্পাদক : সজীবুল ইসলাম তুষার
দপ্তর সম্পাদক : রাজীব সূত্রধর,প্রচার প্রকাশনা সম্পাদক : প্রীতম দাশ,অর্থ সম্পাদক : সৈয়দা হুমায়রা,স্কুল বিষয়ক সম্পাদক : অনন্ত দাশ অর্ণব,পাঠাগার সম্পাদক : পঙ্কজ সোম, সদস্য : জয়দ্বীপ দাশ জয় ও আশীষ দে।



মন্তব্য করুন