ছেলেধরা বলতে কিছু নেই,সবই গুজব এসপি শাহ জালাল

July 27, 2019,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারের পুলিশ সুপার (এসপি) বিপিএম, পিপিএম মোহাম্মদ শাহ জালাল বলেছেন, ছেলেধরা বলতে কিছু নেই, সবই গুজব। এসব গুজবে কান দেবেন না। গুজবে কান না দেয়ার জন্য মাইকিং করেছে পুলিশ।সবাই সচেতন হোন।
তিনি বলেন, ছেলেধরা গুজবকে কেন্দ্র করে কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না। কেউ এসব গুজব ছড়ালে কানে নেবেন না। এসব গুজব ছড়িয়ে যাদের হত্যা করা হয়েছে ও সামাজিক যোগাযোগ মাধ্যেমে অপপাচার চালাচ্ছে তাদেরকে আইনের আওতায় আনা হচ্ছে।
বৃহস্পতিবার ২৫ জুলাই দুপুরে কোট রোডস্থ (ম্যাজিস্ট্রেট ) সরকারি কোয়াটারে মশক নিধন ও পরিস্কার পরিচ্ছন্নতা সপ্তহের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন, মৌলভীবাজার ৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ, জেলা প্রশাসক নাজিয়া শিরিন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিছবাউর রহমান,পৌরসভার মেয়র মো: ফজলুর রহমান প্রমুখ।
শাহ জালাল আরো বলেন, ছেলেধরা গুজব ছড়িয়ে যদি কাউকে মারধর করা হয় সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেবেন। ইতোমধ্যে আমাদের একটি টিম নিযুক্ত করা হয়েছে, তারা তাৎক্ষণিক ব্যবস্থা নেবে। আইন হাতে তুলে নিয়ে কাউকে হত্যা করা অপরাধ। এ হত্যার কারণে কমলগঞ্জ থানায় মামলা হয়েছে। অনেকেই মামলার আসামি হয়েছেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com