নদীতীরে দাড়িয়ে নদী ভাঙ্গনের কবল থেকে রক্ষার দাবিতে মানববন্ধন

July 27, 2019,

স্টাফ রিপার্টার॥ কুলাউড়ায় বন্যাকবলিত ও নদী ভাঙ্গনের কবলে থাকা দুইশতাধীক মানুষ নদীতীরে দাড়িয়ে বিভিন্ন দাবিতে মানববন্ধন করেছেন।
২৭ জুলাই সকালে জেলার কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নে মনু নদের তীরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্থ দুইশতাধীক মানুষ এসে জড়ো হন এখানে।মানববন্ধনে মোশারফ হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রতাপ সিংহ, চিনু মিয়া, মজমিল আলী সহ এলাকার ক্ষতিগ্রস্ত মানুষ। তাদের দাবী ছিলো নিষিদ্ধ ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ, নদীতে বিলিন হচ্ছে বাড়িঘর ও বিভিন্ন স্থাপনা, ক্ষতি হচ্ছে বিভিন্ন ফসলের। এগুলো রক্ষায় বন্যা সমস্যার স্থায়ী সমাধানের লক্ষে স্থায়ী বাধ দেয়া। নদী ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করে দ্রুত ব্যবস্থা নেয়। নদীগর্ভে যাদের বাড়িঘর বিলিন হয়েছে তাদেরকে স্থায়ী ঘর তৈরি করে দেওয়া। তারা জানান-শত শত পরিবার ক্ষতিগ্রস্ত, ক্ষতিগ্রস্থদের রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ চান যথাযথ কর্তৃপক্ষের।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com