ক্রীড়া সংস্থার উদ্যোগে পুলিশ সুপারকে বিদায়ী সংবর্ধনা

July 27, 2019,

স্টাফ রিপোর্টার॥ পুলিশ সুপার ও জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি মোহাম্মদ শাহ্জালাল এর বদলি জনিত বিদায় সংবর্ধনা মৌলভীবাজার জেলা ক্রীড়া সংস্থার হল রুমে অনুষ্ঠিত হয়।

২৬ জুলাই শুক্রবার রাতে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে মৌলভীবাজার জেলা প্রশাসক ও মৌলভীবাজার জেলা ক্রীড়া সংস্থার সভাপতি বেগম নাজিয়া শিরিন এর সভাপতিত্বে ও মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন বিদায়ী অতিথি ও জেলা পুলিশ সুপার মোহাম্মদ শাহ্জালাল, মৌলভীবাজার পৌর মেয়র মোঃ ফজলুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক মামুনুর রশীদ, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আনোয়ারুল হক,  শাহ মোহাম্মদ আলী সাহেদ প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন রাজনৈতিক ব্যক্তিবর্গ, প্রশাসনিক ব্যক্তিবর্গ, সাংবাদিকবৃন্দ সহ জেলার ক্রীড়া অঙ্গনের ব্যক্তিবর্গ। সংবর্ধনা অনুষ্ঠান শেষে এক নৈশভোজের আয়োজন করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com