সিলেটভিউর নিজস্ব প্রতিবেদক হলেন ওমর ফারুক নাঈম

July 27, 2019,

শহর প্রতিনিধি॥ সিলেটের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সিলেটভিউ২৪.কমের জেলা প্রতিনিধি ওমর ফারুক নাঈম পদোন্নতি পেয়ে মৌলভীবাজারের নিজস্ব প্রতিবেদক হয়েছেন।

২৭ জুলাই গণমাধ্যমটি ৬ বছর পেড়িয়ে ৭ম বছরে পা রেখেছে। এ উপলক্ষে প্রতিনিধি সম্মেলন’২০১৯ অনুষ্ঠিত হয়। সমাপনী অধিবেশনে ওমর ফারুক নাঈমকে এই স্বীকৃতি প্রদান করা হয়।

প্রতিনিধি সম্মেলনের প্রধান অতিথি হিসেবে পররাষ্ট্র মন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন এমপি পদোন্নতি পত্র তুলে দেন নাঈমকে।

এসময় উপস্থিত ছিলেন-সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সাবেক সাংসদ শফিকুর রহমান চৌধুরী, যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও রুপালী ব্যাংকের সাবেক চেয়ারম্যান ড. আহমদ আল কবির, সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি আজিজ আহমদ সেলিম, সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, সিলেটভিউর সম্পাদক শাহ দিদার আলম চৌধুরী নবেল।

এছাড়া ওমর ফারুক নাঈম জাতীয় পত্রিকা দৈনিক প্রতিদিনের সংবাদ’এর মৌলভীবাজার জেলা প্রতিনিধির দায়িত্ব পালন করছেন। ওমর ফারুক নাঈম এই অর্জনে সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

তিনি বলেন, আপনাদের সকলের দোয়া, ভালবাসা ও একান্ত সহযোগীতায় আমার এই অর্জন। মৌলভীবাজার জেলার যে কোন সমস্যা ও সম্ভবনার কথা তাকে আমাকে জানান। আমি তা তুরে ধরবো। সিলেটভিউ এ। আমার সাথে যোগাযোগ করতে পারেন।  মোবাইল: ০১৭০৬৬২৪৬৩২।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com