শ্রীমঙ্গলে সততা ষ্টোরের কার্যক্রম পরিদর্শন ও শিক্ষকদের সাথে মতবিনিময় অনুষ্ঠিত

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গলে উপজেলার দশরত উচ্চ বিদ্যালয় ও কলেজে স্থাপিত সততা ষ্টোরের কার্যক্রম পরিদর্শন ও শিক্ষকদের সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। ২৭ জুলাই দুপুরে দুর্নীতি দমন কমিশন দুদক কর্তৃক গঠিত সামাজিক সংগঠন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি দুপ্রক শ্রীমঙ্গল সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুর রউফ তালুকদার এর নেতৃত্বে কার্যক্রম পরিদর্শন ও মতবিনিময় অনুষ্ঠিত হয়। এসময় প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন দুপ্রক শ্রীমঙ্গল এর সদস্য মো: কাওছার ইকবাল ও সৈয়দ ছায়েদ আহমদ।
এসময় উপস্থিত ছিলেন সততা সংঘের প্রধান উপদেষ্ঠা দশরত উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ ঝলক কান্তি চক্রবর্তী, উপদেষ্ঠা সদস্য শিক্ষক দেবতোষ দাশ, জাবেদ মিয়া ও সুমী আক্তার। এসময় সততা সংঘের কার্যকরি কমিটির সকল সদস্য উপস্থিত ছিলেন। প্রতিনিধি দল সততা ষ্টোরের কার্যক্রম দেখে সস্তোষ প্রকাশ করেন এবং সংশ্লিষ্টদের ভূয়শী প্রশংসা করেন। এসময় প্রতিনিধি দল দশরত উচ্চ বিদ্যালয় ও কলেজে স্থাপিত সততা ষ্টোর কে উপজেলার একটি মডেল সততা ষ্টোর দেখার আগ্রহ প্রকাশ করেন।
এসময় অধ্যক্ষ ঝলক কান্তি চক্রবর্তী, তার প্রতিষ্ঠানের স্থাপিত সততা ষ্টোরকে উপজেলা মডেল ষ্টোর হবে বলে অধ্যক্ষ আশ্বস্ত করেন। এবং তিনি আরো আশ্বস্ত করেন সংশ্লিষ্ট শিক্ষকরা খুবই আগ্রহের সাথে এ কার্যক্রম পরিচালনা করছেন।
পরে শিক্ষক মিলনায়তনে শিক্ষকদের সাথে দুপ্রক প্রতিনিধিদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সততা সংঘের প্রধান উপদেষ্ঠা দশরত উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ ঝলক কান্তি চক্রবর্তী সভাপতিত্বে ও পরিচালনায় বক্তব্য রাখেন স্কুলের সহকারী প্রধান শিক্ষক দীপস্কর দাশ, দুপ্রক সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুর রউফ তালুকদার সদস্য মো: কাওছার ইকবাল ও সৈয়দ ছায়েদ আহমদ।



মন্তব্য করুন