গুজব থেকে বিরত থাকতে শ্রীমঙ্গলে  সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

July 28, 2019,

তোফায়েল পাপ্পু॥ দেশে চলমান গুজব নিয়ে অস্থিতিশীল পরিবেশে যাতে কেউ না জড়ায় এজন্য মৌলভীবাজারের শ্রীমঙ্গলে  শিক্ষার্থীদের সাথে সচেতনতামূলক সভা হয়েছে।

২৮  জুলাই রোববার দুপুরে অঙ্গীককার সামাজিক ও সাহিত্য সংগঠনের উদ্যোগে  উপজেলার উদয়ন বালিকা উচ্চ বিদ্যালয় ও ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের উদ্যেশ্যে এ সময় গলাকাটা ও গণপিটুনি, ৩দিন বিদ্যুৎ থাকবে না এধরনের গুজব সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করতে বক্তব্য রাখেন শ্রীমঙ্গল থানা অফিসার ইনচার্জ মোঃ আব্দুছ ছালেক।

অঙ্গীকার সামাজিক ও সাহিত্য সংগঠনের সভাপতি সারোয়ার জাহান জুয়েলের সঞ্চালনায় এসময় আরও   বক্তব্য রাখেন  শ্রীমঙ্গল থানা ওসি তদন্ত মোঃ সোহেল রানা, বালাগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যাপক অবিনাশ আচার্য্য, চন্দ্রনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহর তরফদার, উদয়ন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবিতা দাস, বাংলাদেশ টি স্টাফ এসোসিয়েশন এর সভাপতি মোঃ মাহবুব রেজা।

অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন দৈনিক আলোকিত বাংলাদেশের মৌলভীবাজার জেলা প্রতিনিধি ছৈয়দ ছায়েদ আহমেদ, দৈনিক করতোয়ার প্রতিনিধি মোঃ আব্দুস শুকুর, আনন্দ টিভির প্রতিনিধি তোফায়েল পাপ্পু।

এসময় শিক্ষার্থী ও উপস্থিত অভিভাবকদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরন করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com