সুস্থ সামাজিক পরিবেশ ও সম্প্রতি বজায় রাখার ক্ষেত্রে ধর্ম, বর্ণ নির্বিশেষে  সবারই এ গুন থাকা বাঞ্চনীয়- পরিবেশ মন্ত্রী      

July 28, 2019,

স্টাফ রিপোর্টার॥ সুস্থ সামাজিক পরিবেশ ও সম্প্রতি বজায় রাখার ক্ষেত্রে ধর্ম, বর্ণ নির্বিশেষে সবারই এ গুন থাকা বাঞ্চনীয় বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন এম.পি.। নৈতিক অবক্ষয়ের কারণে মানুষের হৃদয়বৃত্তিতে ঘটে অনাকাঙ্খিত পরিবর্তন। যার কারণে মানুষ দিন দিন বিপদগামী হয়ে পড়ছে। আজ জাতীয় প্রেসক্লাবে তালামিযে ইসলামীয়া ঢাকা মহানগর কর্তৃক আয়োজিত ‘নৈতিকতার অবক্ষয় রোধে ইসলাম এর ভূমিকা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, নৈতিক অবক্ষয়ের কারণে ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, ইসলামী আদর্শের অনুপস্থিতি, সামাজিক অপরাধ বৃদ্ধি, পারিবারিক বন্ধনে ফাটল, ধনী-দরিদ্রের মধ্যে বৈষম্য বৃদ্ধি পায়। যা মানব জাতির জন্য একটি অশনি সংকেত। নৈতিক অবক্ষয় রোধে ইসলামী মূল্যবোধের বিকল্প নেই বলে মন্তব্য করেন মন্ত্রী।

প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, দেশে ভয়াবহ ব্যাধির মত দানা বাঁধছে নৈতিক ও সামাজিক অবক্ষয়। নৈতিক অবক্ষয় থেকে মুক্ত হতে তিনি ধর্মীয় শিক্ষাকে জাগিয়ে তোলা, ইসলামের সঠিক শিক্ষার প্রয়োগ থাকা, আদর্শিক পরিবার গড়ে তোলা, আইনের সঠিক প্রয়োগ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। এসময় দেশের বরেণ্য ইসলামী চিন্তাবিধগণ উপস্থিত ছিলেন এবং তাঁদের মূল্যবান বক্তব্য পেশ করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com