মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দেশের ২য় চা নিলাম কেন্দ্রের ১৩তম নিলাম অনুষ্ঠিত হয়েছে।
July 30, 2019,
বিকুল চক্রবর্তী॥ সোমবার সকাল ৮টা থেকে শুরু হওয়া এ নিলামে দেশের প্রায় সবকয়টি চা বাগান থেকেই চা উঠে। চায়ের পরিমান ছিলো ২২ লক্ষ ২০ হাজার ৩৫০ কেজি। নিলামে সর্বচ্চ দর উঠেছে মধুপুর চা বাগানের বিটি টু- ৩৫০ টাকা কেজি আর সর্বনিন্ম দর পঞ্চগড়ের চা ১৫০ টাকা কেজি। এ অকশনে প্রায় ১৮৫জন ভায়ার অংশ নেন।
শ্রীমঙ্গল চা ব্যবসায়ী সমিতির সভাপতি মো: চেরাগ আলী মাষ্টার জানান, প্রত্যেকটি অকশনেই তাদের ৮০ থেকে শত ভাগ চা বিক্রি হচ্ছে। চলমান নিলামে ৮০ ভাগ চা বিক্রি হবে বলে জানান।



মন্তব্য করুন