শিশুর বিরুদ্ধে সহিংসতা বন্ধে সচেতনতা বৃদ্ধি ও সংবেদনশীল উদ্বুদ্ধ করন কর্মশালা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার॥ শিশুর বিরুদ্ধে সহিংসতাবন্ধে সেন্টার ফর কমিউনিকেশন এন্ড ডেভোলপমেন্ট (সিসিডি) এবং রেডিওপল্লীকন্ঠ ৯৯.২ এফ এম মৌলভীবাজার এর আয়োজন করা হয়।
৩০ জুলাই মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ হল রুমে স্টেক হোল্ডারদের মধ্যে সচেতনতা বৃদ্ধি ও সংবেদনশীল উদ্বুদ্ধ করন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটির সহযোগীতায় ইগনিটিফিলানথ্রপি: ইন্সপায়ারিং দ্যা এ্যান্ডটুভায়োলেন্স এগেইন্সট গার্লস এন্ড ভয়েজ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাহানা পারভিন, যুগ্ম পরিচালক সিসিডি বাংলাদেশ। রেডিওপল্লী কন্ঠের সিনিয়র ষ্টেশন ম্যানেজার মোঃ মেহেদি হাসান ও সিসিডি বাংলাদেশ এর প্রোগ্রাম সমন্বয়কারী শামছু নাহার সুইটি এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান।
প্রবন্ধ উপস্থাপন করেন মোঃ শাতিল সিরাজ, সহযোগী অধ্যাপক, গন যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন এনটিভির স্টাফ রিপোর্টার এস এম উমেদ আলী, সাংবাদিক নজরুল ইসলাম মুহিব, প্রথম আলোর নিজেস্ব প্রতিবেদক হোসেন নিপু প্রমুখ।
উক্ত কর্মশালায় সরকারি বেসরকারি কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক-শিক্ষিকা, রেডিওপল্লী কন্ঠের প্রোগ্রাম প্রযোজক মো: আল আমীন, সংবাদ প্রযোজক তাহমিদ আহমেদ, জনি বেগমসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন। কর্মশালায় শিশুর বিরুদ্ধে সহিংসতা বন্ধে প্রবন্ধ উপস্থাপন শেষে দল ভিত্তিক আলোচনা হয়।



মন্তব্য করুন