ভোক্তা অধিকার অধিদপ্তর কর্তৃক অভিযান

July 30, 2019,

স্টাফ রিপোর্টার॥ শ্রীমঙ্গল উপজেলার ভানুগাছ রোড, রেল গেইটসহ বিভিন্ন স্থানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ২ টি প্রতিষ্ঠানকে ৩ হাজার ৮ শত টাকা জরিমানা করা হয়েছ্।ে

সোমবার ২৯ জুলাই ভোক্তা অধিকার আইনের বিভিন্ন ধারায় এ জরিমানা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন এর নেতৃত্বে অভিযানে সহযোগিতা করেন শ্রীমঙ্গল থানার পুলিশ ফোর্স। অভিযানকালে ভানুগাছ রোডে অবস্থিত এরশাদ ষ্টোরকে ৮ শত টাকা, রেল গেইটে অবস্থিত আল সালাদিয়া হোটেলকে ৩ হাজার টাকাসহ মোট ৩ হাজার ৮ শত টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়। বাণিজ্য মন্ত্রনালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন উক্ত অভিযানে নিষিদ্ধ ঘোষিত খাদ্য পণ্য বিক্রয় করা, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য তৈরি করা, একই ফ্রিজে রান্না করা মাছ মাংসের সাথে কাঁচা মাছ মাংস রাখাসহ বিভিন্ন অপরাধে এসকল জরিমানা করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com