শ্রীমঙ্গলের মা সমাবেশ অনুষ্ঠিত
July 30, 2019,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শিক্ষাক্ষেত্রে মায়েদের গুরুত্ব অনুধাবন ও অংশগ্রহণ বৃদ্ধি, শিক্ষা কর্তৃপক্ষের সাথে সম্পর্ক উন্নয়ন, বিদ্যমান সমস্যা চিহ্নিতকরণ এবং সমাধানে সম্বিলিত উদ্যোগ গ্রহণ উপলক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অনুষ্ঠিত হয়েছে মা সমাবেশ।
২৯ জুলাই সোমবার সকালে উপজেলার বরুনা এলাকার বরুনা ফয়জুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সনাক (সচেতন নাগরিক কমিটি) সহযোগিতায় মা সমাবেশের আয়োজন করে বিদ্যালয় কর্তৃপক্ষ। বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্য মোছা.শাবানা বেগম সভাপত্বিত্বে মা সমাবেশে বক্তব্য রাখেন সনাক সভাপতি সৈয়দ নেসার আহমদ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুশান্ত কুমার পাল, সনাক সদস্য দ্বীপেন্দ্র ভট্টাচার্য, সনাকের শিক্ষা বিষয়ক উপ-কমিটির আহ্বায়ক কবিতা রানী দাস, টিআইবি এরিয়া ম্যানেজার পারভেজ কৈরী প্রমুখ।



মন্তব্য করুন