শ্রীমঙ্গলে ডেঙ্গু রোগ বিষয়ক আলোচনা সভা অনুষ্টিত

July 30, 2019,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ মৌলভীবাজারের শ্রীমঙ্গল প্রাইভেট ক্লিনিক এন্ড ডায়াগনষ্টিক অনার্স এসোসিয়েশন কর্তৃক আয়োজিত ডেঙ্গু রোগ বিষয়ক এক মতবিনিময় সভা শনিবার রাত ৯ টায়  শ্রীমঙ্গল প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশনের অস্থায়ী কার্যালয় দি পপুলার ডায়াগনস্টিক সেন্টারে অনুষ্ঠিত হয় ।উক্ত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সিলেটের প্রাক্তন বিভাগীয় প্রধান ( স্বাস্থ্য) ,বিএমএর  শ্রীমঙ্গল শাখার সভাপতি, ও, শ্রীমঙ্গল প্রাইভেট ক্লিনিক এন্ড ডায়াগনষ্টিক অনার্স এসোসিয়েশনের সভাপতি ডা.হরিপদ রায়। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল প্রাইভেট ক্লিনিক এন্ড ডায়াগনষ্টিক অনার্স এসোসিয়েশন এর সহ-সভাপতি, ডা.প্রদীপ লাল বনিকও  সাধারণ সম্পাদক. আ,ফ,ম আব্দুল হাই সহ  সকল সদস্যবৃন্দ। উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল প্রাইভেট ডায়াগনস্টিক সেন্টারের সকল মেডিকেল টেকনোলজিষ্ট বা ল্যাব ইনচার্জ হিসেবে কর্মরত মেডিকেল টেকনোলজিষ্টগন।

উক্ত মতবিনিময় সভায় শ্রীমঙ্গল প্রাইভেট ক্লিনিক এন্ড ডায়াগনষ্টিক অনার্স এসোসিয়েশনের সভাপতি,সহসভাপতি, সাধারণ সম্পাদক সহ সকল সদস্যরা শ্রীমঙ্গল প্রাইভেট ডায়াগনস্টিক সেন্টারের সকল মেডিকেল টেকনোলজিষ্ট বা ল্যাব ইনচার্জ হিসেবে কর্মরত মেডিকেল টেকনোলজিষ্টগনদের  ডেঙ্গু রোগ প্রতিরোধের  বিভিন্ন দিকনির্দেশনা দেয়া হয় এবং ডেঙ্গু রোগ নির্ণয়ের পদ্ধতি সম্পর্কে জানানো হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com