সৌদী উদ্যোক্তা কোম্পানীর সাথে বিএফআইডিসি’র এম ও ইউ স্বাক্ষর অনুষ্ঠান
July 30, 2019,

স্টাফ রিপোর্টার॥ ২৯ জুলাই, ২০১৯ সোমবার সকাল ১০টায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সভাকক্ষে শতভাগ রপ্তানীমুখী আসবাবপত্র কারখানা গড়ে তোলার লক্ষ্যে সৌদী কোম্পানী ইডি-ইঞ্জিনিয়ারিং-এর সাথে বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশনের একটি এম ও ইউ স্বাক্ষর হবে।
অনুষ্ঠানে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন এম.পি., উপমন্ত্রী হাবিবুন নাহার এম.পি., মাননীয় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, পরিবেশ সচিব, ও সৌদি রাষ্ট্রদূত/প্রতিনিধি উপস্থিত থাকবেন।



মন্তব্য করুন