মৌলভীবাজারের মাটি, পানি, প্রকৃতি সবকিছুকে প্রাণ দিয়ে ভালবেসেছি, এতে কোন ফাঁকি নেই। আমার অন্তর চিরদিন আপনাদেরই অন্তরে ঠাঁই খুঁজে বেড়াবে-পুলিশ সুপার শাহ জালাল

July 30, 2019,

শহর প্রতিনিধি॥  মৌলভীবাজারের মাটি, পানি, প্রকৃতি সবকিছুকে প্রাণ দিয়ে ভালবেসেছি, এতে কোন ফাঁকি নেই। আমি চলে যাচ্ছি, এ সত্যিই ‘প্রস্থান নয়’। আমার অন্তর চিরদিন আপনাদেরই অন্তরে ঠাঁই খুঁজে বেড়াবে।’

বিগত চার বছর জুড়েই আপনাদের ভালবাসায় সিক্ত ছিলাম আমি। কিন্ত দুই সপ্তাহ যাবৎ আপনারা আমার প্রতি যে অভূতর্পূব ভালবাসার অভিব্যক্তি ঘটিয়েছেন, তা আমৃত্যু আমার অন্তরকে আলোড়িত করবে। এত দিন মনে হতো মৌলভীবাজারের জন্য আমি অনেক কিছু করেছি। কিন্ত যাবার বেলায় আপনাদের এ অনুভূতির সামনে দাঁড়িয়ে আমার মনে হচ্ছে, আমি এ ভালবাসার যোগ্য নই, আমার আরো অনেক কিছু করা উচিৎ ছিল। এ অর্পূণতার আক্ষেপ আমাকে তাড়িত করবে চিরদিন।’

সোমবার ২৯ জুলাই বিকেলে ফেসবুকে পুলিশ সুপারের অফিসিয়াল পেজে  এমনই আবেগঘন পোস্ট দিয়েছেন মৌলভীবাজারের বিদায়ী পুলিশ সুপার মোহাম্মদ শাহ জালাল।

তিনি তাঁর পোস্টে লিখেন, ‘মৌলভীবাজারকে হয়তো বেশি কিছু দিতে পারিনি, কিন্ত মৌলভীবাজারের মানুষকে, মৌলভীবাজারের মাটি, পানি, প্রকৃতি সবকিছুকে প্রাণ দিয়ে ভালবেসেছি, এতে কোন ফাঁকি নেই। আমি চলে যাচ্ছি, এ সত্যিই ‘প্রস্থান নয়’। আমার অন্তর চিরদিন আপনাদেরই অন্তরে ঠাঁই খুঁজে বেড়াবে। আমি হব ‘আপনাদেরই একজন। ’

চার বছর আগে মৌলভীবাজারের পুলিশ সুপার হিসেবে যোগ দেন মোহাম্মদ শাহ জালাল। এ সময় তিনি মানবিকবোধ ও দক্ষতায় সর্বমহলে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। জঙ্গিবিরোধী অভিযান, বন্যা মোকাবেলা, শেরপুরে মাছের মেলাসহ জেলায় যাত্রার নামে জুয়া ও অশ্লীল নৃত্য বন্ধে মুখ্য ভূমিকা রাখেন। ধারণা করা হচ্ছে তিনি মৌলভীবাজারের জনপ্রিয় পুলিশ সুপারের মধ্যে অন্যতম।

সোমবার ২৯ জুলাই নতুন পুলিশ সুপার হিসেবে যোগ দিয়েছেন ফারুক আহম্মদ। তিনি পুলিশ হেড কোয়ার্টারে কর্মরত ছিলেন। এদিকে বিদায়ী পুলিশ সুপার মোহাম্মদ শাহ জালাল পুলিশ হেড কোয়ার্টারে যোগ দিবেন।

পুলিশ সুপার মোহাম্মদ শাহ জালালের ফেসবুক পোস্ট মৌলভীবাজারের সুপ্রিয় নাগরিকবৃন্দ, অবশেষে বিদায় বলার ক্ষণ সমাগত। তাই, বিদায়!!! বিগত চার বছর জুড়েই আপনাদের ভালবাসায় সিক্ত ছিলাম আমি , কিন্ত  দুই সপ্তাহ যাবৎ আপনারা আমার প্রতি যে অভূতর্পূব ভালবাসার অভিব্যক্তি ঘটিয়েছেন, তা আমৃত্যু আমার অন্তরকে আলোড়িত করবে। এত দিন মনে হতো মৌলভীবাজারের জন্য আমি অনেক কিছু করেছি। কিন্ত আজ যাবার বেলায় আপনাদের এ অনুভূতির সামনে দাঁড়িয়ে আমার মনে হচ্ছে, আমি এ ভালবাসার যোগ্য নই, আমার আরো অনেক কিছু করা উচিৎ ছিল। এ অর্পূণতার আক্ষেপ আমাকে তাড়িত করবে চিরদিন। মৌলভীবাজারকে হয়তো বেশি কিছু দিতে পারিনি, কিন্ত মৌলভীবাজারের মানুষকে, মৌলভীবাজারের মাটি, পানি, প্রকৃতি সবকিছুকে প্রাণ দিয়ে ভালবেসেছি, এতে কোন ফাঁকি নেই। আমি চলে যাচ্ছি, এ সত্যিই ‘প্রস্থান নয়’। আমার অন্তর চিরদিন আপনাদেরই অন্তরে ঠাঁই খুঁজে বেড়াবে। আমি হব ‘আপনাদেরই একজন’।

শুভেচ্ছান্তে

মোহাম্মদ শাহ জালাল বিপিএম, পিপিএম

বিদায়ী পুলিশ সুপার, মৌলভীবাজার।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com