ডেঙ্গু প্রতিরোধে মতবিনিময় সভা

আশরাফ আলী॥ দেশ ব্যাপী মশক নিধন ও পরিষ্কার পরিচ্ছন্নতা সপ্তাহ পালন উপলক্ষে পৌর এলাকায় হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগস্টিক সেন্টারের প্রতিনিধির সাথে ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মৌলভীবাজার পৌরসভার আয়োজনে মঙ্গলবার ৩০ জুলাই দুপুরে পৌরসভার হলরুমে পৌর মেয়র মোঃ ফজলুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক নাজিয়া শিরিন। বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন ডাঃ শাহজাহান কবির চৌধুরী, বি.এম.এ মৌলভীবাজার সভাপতি ডা. সাব্বির হোসেন খান।
এসময় উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর ফয়সল আহমদ, নাহিদ হোসেন সহ অন্যান্যরা।
মতবিনিময় সভায় বলা হয়েছে, ডেঙ্গু আক্রান্ত রোগীদের প্রত্যেকটি হাসপাতালে গুরুত্ব দিয়ে চিকিৎসা দেয়া। কোন ডেঙ্গু আক্রান্ত রোগী চিহ্নিত হলে সাথে সাথে বিশেষজ্ঞ ডাক্তাদের কাছে স্থানান্তর করা।
প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। ডেঙ্গু টেস্ট করতে প্রতিটি প্রাইভেট হাসপাতালকে সরকার কর্তৃক নির্ধারিত ৫০০টাকা ফির অতিরিক্ত না নেওয়া। এবং সরকারি হাসপাতলগুলোতে সম্পূর্ণ ফ্রি তে ডেঙ্গু টেস্ট করা।



মন্তব্য করুন