বিপুল পরিমান পলিথিন জব্দ : ৫০ হাজার টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার শহরের পশ্চিমবাজারে পরিবেশ অধিদপ্তর বিশেষ অভিযান চালিয়ে ৫শত কেজি পলিথিন জব্দ ও ৫০ হাজার টাকা জরিমানা করেছে।
৩০ জুলাই মঙ্গলবার দূপুরে জেলা প্রশাসন সহযোগিতায় পলিথিন বিরোধী একটি অভিযান পরিচালনা করা হয়। মেসার্স আল আমিন স্টোর সরকারের নিষিদ্ধ পলিথিন মজুদ ও বাজারজাত করে আসছিল। যা বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) এর ধারা ৬ (ক) লংঘন করে।
পরে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ নেছার উদ্দিন মোবাইল কোর্ট পরিচালনা করে ওই প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা অর্থদন্ড ও প্রায় ৫’কেজি পলিথিন জব্দ করা হয়।
উক্ত মোবাইল কোর্টে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয়ের পরিদর্শক মোঃ ফখর উদ্দিন চৌধুরী। তিনি বিষয়টি নিশ্চিত করে জানান পলিথিন বিরোধী এ ধরনের অভিযান আগামীতেও চলমান থাকবে।



মন্তব্য করুন