ডেঙ্গু বর্তমানে রাষ্ট্রীয় দূর্যোগ: ফজলুর রহমান

July 31, 2019,

আশরাফ আলী॥ ডেঙ্গু বর্তমানে একটা রাষ্ট্রিয় দুর্যোগ, এই দুর্যোগ থেকে আমাদের বাঁচতে হলে একে অপরকে দোষারুপ না করে আমারা সবাই একসাথে কাজ করলে এটা থেকে পরিত্রাণ পেতে পারি।
বুধবার ৩১ জুলাই দুপুরে মৌলভীবাজার সদর হাসপাতালের ভারপ্রাপ্ত তত্বাবধায়ক ডা. সুব্রত কুমার, ডা. রতনদী বিশ্বাস এর কাছে রেপিড টেস্ট ডিভাইস হস্তান্তর কালে মৌলভীবাজার পৌরসভার মেয়র মো. ফজলুর রহমান এসব কথা বলেন।
ফজলুর রহমান বলেন, “ডেঙ্গু প্রতিরোধে পৌরসভার পক্ষ থেকে শহরের বিভিন্ন এলাকায় পরিচ্ছন্ন অভিযান, র‌্যালী, প্রচারণাসহ নানা কর্মসূচী চালিয়ে আসছি।
এ সময় বি.এম.এ মৌলভীবাজার সভাপতি ডা. সাব্বির হোসেন খান উপস্থিত ছিলেন। এ নিয়ে পৌরসভার পক্ষ থেকে মোট ২৬ টি রেপিড টেস্ট ডিভাইস প্রদান করা হয়েছে।
এদিকে বিকেলে মৌলভীবাজার-২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে ডেঙ্গু রোগীদের দেখতে যান মৌলভীবাজার পৌরসভার মেয়র মো. ফজলুর রহমান। এসময় তিনি সদর হাসপাতালের পুরুষ ও মহিলা ডেঙ্গু কর্ণার পরিদর্শন করেন। এবং ডেঙ্গু আক্রান্ত রোগীদের খোজ খবর নেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com