গার্ল গাইডস এসোসিয়েশনের উদ্যোগে মতবিনিময় ও পরিস্কার পরিচ্ছন্ন অভিযান

July 31, 2019,

স্টাফ রিপোর্টার॥ বাংলাদেশ গার্ল গাইডস এসোসিয়েশনের সম্প্রসারণের লক্ষ্যে জেলা প্রশাসকের সাথে পরিস্কার পরিচ্ছন্ন অভিযান/১৯ উপলক্ষে মতবিনিময় অনুষ্ঠিত হয়।
বুধবার ৩১ জুলাই মৌলভীবাজার গার্ল গাইডস এসোসিয়েশনের জেলা কমিশনার জোৎ¯œা রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাধুরী মজুমদারের পরিচালনায় পরিচ্ছন্ন অভিযানের উদ্বোধন করেন প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক নাজিয়া শিরিন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গার্ল গাইডস এসোসিয়েশনের সিলেট অঞ্চলের কমিশনার বাবলী পুরকায়স্থ, সহকারি জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ময়নুল হক।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন গার্ল গাইডস এসোসিয়েশনের বেগম শামছুন নাহার গার্ল গাইডস এসোসিয়েশনের সিলেট অঞ্চলে প্রশিক্ষক সুফিয়া বেগম, গার্ল গাইডস এসোসিয়েশন সিলেটের সম্পাদক কামরুন নাহার, জাতীয় স্কাউটের নির্বাহী সদস্য স.ব.ম দানিয়েল, সাংবাদিক নজরুল ইসলাম মুহিব, শিক্ষক অপরাজিতা রায়,প্রভা সিনহা গার্ল গাইডস এসোসিয়েশন হবিগঞ্জের সম্পাদক পূর্নিমা তাকুদার প্রমুখ।
পরে প্রধান অতিথি সহ অতিথিরা গার্ল গাইডস এসোসিয়েশনের সপ্তাহব্যাপী পরিস্কার পরিচ্ছন্ন কাজে উদ্ভোধণ করেন। অনুষ্ঠানে সিলেট বিভাগের হবিগঞ্জ সিলেট ও স্বাগতিক মৌলভীবাজার জেলার ৩শতাধিক গার্ল গ্ইাডসরা অংশ গ্রহন করে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com