বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষ্যে শোভাযাত্রা  ও আলোচনা

August 1, 2019,

স্টাফ রিপোর্টার॥ “শিশুকে মাতৃদুগ্ধ পান করাতে মাতা-পিতাকে উৎসাহিত করুন” এই প্রতিবাদ্য নিয়ে (১-৭ আগস্ট) বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে মৌলভীবাজারে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার ১ আগষ্ট সকাল ১০টায় মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতাল চত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়। এটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সিভিল সার্জন কার্যালয়ে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় নেতৃত্ব দেন সিভিল সার্জন ডাঃ শাহজান কবির চৌধুরী।

শোভাযাত্রা শেষে সিভিল সার্জন কার্যালয়ের ইপিআই ভবনের সভাকক্ষে বিশ্ব মাতৃদগ্ধ সপ্তাহ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সিভিল সার্জন ডা. শাহ জাহান কবির চৌধুরীর সভাপতিত্বে এবং সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মোঃ নাসির হোসেনের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মল্লিকা দে, ২৫০শর্য্যা হাসপাতালের তত্ববধায়ক (উপ-পরিচালক) ডা. পার্থ সারথি দত্ত কানুনগো, ডাঃ বিনেন্দ্র ভৌমিক, সাংবাদিক নজরুল ইসলাম মুহিব প্রমুখ। বক্তারা বলেন,শিশুর জন্য মায়ের দুধের কোনো বিকল্প নেই জন্মের পর থেকে ৬ মাস বয়স পর্যন্ত মায়ের দুধই শিশুর জন্য একমাত্র খাবার।বক্তারা শিশুর জন্য মায়ের দুধের উপকারিতা নিয়েও আলোচনা করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com