একটি অন্যরকম পারিবারিক অনুষ্ঠান

August 1, 2019,

স্টাফ রিপোর্টর॥ বিবাহের ৩৩ তম বার্ষিকী উদযাপন। পারিবারিক এই অনুষ্ঠানটি রুপ নেয় মিলন মেলায়। রাজনীতিবীদ, সাংবাদিক, চিকিৎসক, আইনজীবী, ব্যবসায়ী, পেশাজীবী,সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দের প্রাণবন্ত অংশগ্রহন সমৃদ্ধ হয় অনুষ্ঠান। ৩১ জুলাই বুধবার রাতে ছিল মৌলভীবাজারের বিশিষ্ট শিক্ষানুরাগী,সমাজসেবক,শিল্পপতি আওয়ামীলীগ নেতা এম.এ.রহিম (সি.আই.পি) ও যুক্তরাজ্য মহিলা আওয়ামীলীগের সহ-সভাপতি নাসিমা রহিম এর ৩৩ তম বিবাহ বার্ষিকী অনুষ্ঠান।

মৌলভীবাজার শহরের বেরিপাররস্থ ঢাকা-সিলেট রোডের নিজ বাসভবনে বিবাহ বার্ষিকীর এই জমকালো অনুষ্ঠানে নানা শ্রেণী পেশার মানুষ অংশগ্রহন করেন। দীর্ঘদিন পর দলমত নির্বিশেষে সবাই ঘরোয়া অনুষ্ঠানে আনন্দ আড্ডায় মেতে উঠেন। মানবজমিনের স্টাফ রিপোর্টার মু. ইমাদ উদ দীন ও জেলা আওয়ামীলীগ নেতা ও সাংস্কৃতিক সংগঠক ভিপি আব্দুল মতিন এর যৌথ সঞ্চালনায় আলোচনা,৩৩ কেজি ওজনের কেক কাটা ও নৈশ্যভোজ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক নাজিয়া শিরিন, অতিরিক্ত জেলাপ্রশাসক (সার্বিক) মামুনুর রশিদ, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মল্লিকা দে,প্রবীণ আইনজীবী ও লেখক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিব, মৌলভীবাজার পৌরসভার মেয়র ফজলুর রহমান, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মুহিবুর রহমান তরফদার, মসুদ আহমদ, সাধারণ সম্পাদক  আলহাজ মিছবাহুর রহমান, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রাধাপদ দেব সজল, জেলা আইনজীবী সমিতির সভাপতি আজাদুর রহমান আজাদ, সম্মিলিত সামাজিক উন্নয়ন ফোরাম মৌলভীবাজার এর সভাপতি খালেদ চৌধুরী, আইনজীবী ও লেখক অ্যাডভোকেট কিশোরী পদ দেব শ্যামল, আওয়ামীলীগ নেতা সাইফুর রহমান বাবুল, সমাজ সেবক,আব্দুল মোহামিন, বিশিষ্ট শিক্ষানুরাগী মুজিবুর রহমান, মৌলভীবাজার সদর , রাজনগর ও শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দ, জেলা প্রশাসনের কর্মকর্তা বৃন্দসহ বিভিন্ন শ্রেণী ও পেশার ৬ শতাধিক লোকজন।

 

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com