১৮২ শিক্ষার্থীদের মধ্যে নগদ অর্থ বিতরণ

August 3, 2019,

স্টাফ রিপোর্টর॥ দি অপটিমিস্টস মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে জেলার ১৮২ জন শিক্ষার্থীদের মধ্যে নগদ অর্থ বিতরণ করা হয়।

শুক্রবার ২ আগষ্ট দূপুরে কাশিনাথ আলাউদ্দিন স্কুল এন্ড কলেজের হলরুমে মৌলভীবাজার সংগঠনের জেলা পরিচালক সৈয়দ মশাহিদ আহমদ এর সভাপতিত্বে ও সুশিপ্তা দাশ ও আজমল আহমদ চৌধুরীর যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মামুনুর রশিদ, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুস সামাদ মিয়া ও অপটিমিস্টস এর জেনারেল সেক্রেটারী এ কে এম সাইদুল করিম প্রমুখ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, অপটিমিস্টসের কান্টি ম্যানেজার সাংবাদিক বকশি ইকবাল আহমদ।

অনুষ্ঠানে উচ্চ শিক্ষার জন্য বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত ১০ জন শিক্ষার্থীকে নগদ অর্থ প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com