ডেঙ্গু রোগের উপর দেশে প্রথম সাইনটিফিক সেমিনার অনুষ্ঠিত

বিকুল চক্রবর্তী॥ ডেঙ্গু রোগের উপর দেশে প্রথম সাইনটিফিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ২ আগস্ট শুক্রবার রাতে মৌলভীবাজারে শ্রীমঙ্গলের একটি চায়নিজ রেষ্টুরেন্টে এ সেমিনারের আয়োজন করেন ডক্টরস ফাউন্ডেশন মৌলভীবাজার।
বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন শ্রীমঙ্গল শাখার সহযোগীতায় আয়োজিত এ সেমিনারে জেলার নবীণ ও প্রবীণ মিলিয়ে ৪৩জন ডাক্তার উপস্থিত ছিলেন।
সেমিনারে বিএমএ শ্রীমঙ্গল শাখার সভাপতি স্বাস্থ্য অধিদপ্তরের প্রাক্তন পরিচালক ডা: হরিপদ রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএম এ মৌলভীবাজার জেলা সভাপতি ডা. ছাব্বির হোসাইন খান।
ডা: প্রদীপ লাল বনিকের সঞ্চালনায় ডেঙ্গু রোগের উপর বিশেষ প্রবন্ধ উপস্থাপন করেন মেডিসিন বিশেষজ্ঞ ডা:স্বপন কুমার সিংহ। এ সময় ডেঙ্গুর বিভিন্ন দিক নিয়ে আলোচনায় অংশনেন মৌলভীবাজার সদর হাসপাতালের টিএইচও ডা. বিনেন্দু ভৌমিক, শ্রীমঙ্গল সদর হাসপাতালের টিএইচও ডা. শাখাওয়াত ও ডক্টরস ফাউন্ডেশনের নেতা ডা.সাদ আহমদ, ডা. ইমামুল মুনতাসির, ডা.প্রিয়জ্যোতি ঘোষ ও ডা. রাফাত। এ সময় আরো বক্তব্য রাখেন প্রবীণ চিকিৎসক ডা: সাধন চন্দ্র ঘোষ, ডা. নিবাস চন্দ্র পাল, ডা. নজিবুস শহীদ ও ডা. হাবিবুর রহমান।
সেমিনারে ডেঙ্গু নিয়ে প্রত্যেকেই প্রত্যেকের অভিজ্ঞতা শেয়ার করেন। সন্ধা ৭টা থেকে রাত ১১টা পর্যন্ত টানা ৪ ঘন্টার এ সেমিনারে উঠে আসে ডেঙ্গু রোগের কুটি-নাটি সকল বিষয়। আলোচনা হয় এর হোমিওপ্যাতিক ও আর্য়োবেদিক চিকিৎসা নিয়েও।
যা এ জেলায় ডেঙ্গু মোকাবেলায় বড় রকমের ভূমিকা রাখবে বলে মনে করেন বক্তারা।
উল্লেখ্য মৌলভীবাজারে এ পর্যন্ত ৩০জন ডেঙ্গু রোগী সনাক্ত হয়েছে। এর মধ্যে ২৯জনই ঢাকা ফেরত। বর্তমানে মৌলভীবাজার সদরে চিকিৎসাধিন আছেন ৮জন। বাকীরা সিলেট সদর, প্রাইভেট ক্লিনিকে এবং কেউ কেউ সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।



মন্তব্য করুন