বরাক ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর হুইল চেয়ার বিতরণ
August 3, 2019,

শেরপুর প্রতিনিধি॥ পঙ্গু প্রতিবন্ধি গরিব অসহায় ১০ জন লোকের মাঝে হুইল চেয়ার বিতরণ করেন বরাক ওয়েলফেয়ার ফাউন্ডেশন।
৩ আগষ্ট শনিবার সংস্থাটির ‘প্রজেক্ট সাপোর্টেড লেগ, এর প্রকল্পর আওতায় স্থানীয় সরকার বাজার একটি কমিউনিটি সেন্টারে বিতরন করা হয়। এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ফাউন্ডেশনের সভাপতি আজিজুর রহমান সভাপতিত্বে- উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা এমদাদ হুসেন জুনু ,বক্তব্য দেন সমাজ সেবক মো: দিলদার মিয়া, জুয়েল রানা, গাজি আবেদ, শেরপুর সমাজ কল্যাণ সংস্থার সভাপতি রিপন আহমেদ, সাংবাদিক জুবায়ের আহমেদ, শাকিল আহমেদ, প্রচার সম্পাদক সুয়েব আহমেদ।



মন্তব্য করুন