ইন্টারন্যাশনাল হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দের মতবিনিময় সভা

August 6, 2019,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ দেশের মানুষের আর্থ সামাজিক উন্নয়নে করণীয় বিষয়ে প্রবাসী ও বাংলাদেশীদের সংগঠন সেতুবন্ধন ইন্টারন্যাশনাল হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

প্রেসক্লাব সাধারণ সম্পাদক বিকুল চক্রবর্তীর সঞ্চালনায় সভায় বক্তব্যদেন হোয়াটসঅ্যাপ গ্রুপের প্রতিষ্ঠাতা লন্ডন প্রবাসী রেফুল মিয়া, হোয়াটসঅ্যাপ গ্রুপের এডমিন ও ওয়েস মিনিষ্টার বাংলাদেশ গ্রুপর চেয়ারম্যান জয়নাল আবেদীন, মৌলভীবাজার জেলা পরিষদের সদস্য মশিউর রহমান রিপন, অধ্যাপক রজত শুভ্র চক্রবর্তী। এ সময় আরো বক্তব্যদেন সাংবাদিক এস কে দাশ সুমন, সাংবাদিক সাজন আহমদ রানা, সাংবাদিক আবুজার বাবলা ও সাংবাদিক শাকিল আহমদ।

সভায় লন্ডন প্রবাসী হোয়াটসঅ্যাপ গ্রুপের নেতারা বলেন, তারা দুইশতজন মিলে এ গ্রুপ করেছেন উদ্দেশ্য আর্থমানবতার সেবায় নিজেদের নিয়োজিত রাখা। এ লক্ষ্যে তারা বিগত দুই বছর ধরে বাংলাদেশে ছাগল পালন, অসুস্থ মানুষকে চিকিৎসা সহায়তা, প্রতিবন্ধিদের হুইল চেয়ার বিতরণ, বেকার যুব সমাজকে হাস-মুরগী পালনে সহায়তা, বাংলাদেশের রুহিঙ্গা শরনার্থীদের সহায়তা ও বন্যাকবলিত মানুষের পাশে দারানোসহ বিভিন্ন কর্মকান্ড তারা ইতিমধ্যে সম্পন্ন করেছেন। ভবিষতেও তারা এ ধরণের কর্মকান্ডে নিজেদের নিয়োজিত রাখতে চান। এ সময় প্রেসক্লাব নেতৃবৃন্দ তাদের এ কর্মকান্ডকে স্বাগত জানান এবং ভবিষতে এ জাতীয় কর্মকান্ড পরিচালনার জন্য বাস্তবতা নিরিক্ষে বিভিন্ন পরামশ্য প্রদান করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com