আজমনি স্কুলে বঙ্গবন্ধুর ৪৪তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে মিলাদ মাহফিল
August 6, 2019,

আশরাফ আলী॥ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আজমনি বহুপাক্ষিক উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী বৃন্দের আয়োজনে শোক সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ৬ আগস্ট দুপুরে বিদ্যালয়ের অডিটোরিয়ামে স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি এমদাদুল হক মছনুর সভাপতিত্বে শোক সভায় প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ। বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার পৌরসভার মেয়র মো. ফজলুর রহমান, কামালপুর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আপ্পান আলী।এ সময় উপস্থিত ছিলেন স্কুলের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।



মন্তব্য করুন