ইসলামী ব্যাংকের উদ্যোগে শ্রীমঙ্গলে দেড় শতাধিক পরিবারে ত্রাণ বিতরণ

August 7, 2019,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড সিলেট জোনের উদ্যোগে শ্রীমঙ্গল শাখার ব্যবস্থাপনায় উপজেলার প্রায় দেড় শতাধিক বন্যার্ত পরিবারের মাঝে  ত্রান বিতরণ করা হয়েছে।

৬ আগস্ট মঙ্গলবার বিকাল ৪টায় নিজ শাখায় শাহ্ মো. শফিকুল ইসলাম সেলিম’র পরিচালনায় ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ও শ্রীমঙ্গল শাখার প্রধান মো. মনজুরে এলাহী মিয়াজী’র সভাপতিত্বে ও প্রধান অতিথি শ্রীমঙ্গল উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, শ্রীমঙ্গল উপজেলার প্রায় দেড় শতাধিক বন্যার্ত পরিবারের মাঝে ২০ কেজি পরিমাণের চাল, ডাল, তেল, চিনি, লবন ও মসলাসহ খাদ্যদ্রব্য বিতরণ করেন।

এসময় প্রধান অতিথি তাঁর বক্তবে বলেন, ইসলামি ব্যাংক মানবতার সেবায় অনেকটা এগিয়ে। বিভিন্ন সামাজিক ক্ষেত্রে ইসলামি ব্যাংকের মানবসেবা চোখে লাগার মতো। তিনি আরো বলেন, ইসলামের নবী হযরত মোহাম্মদ সা. প্রথম নারীদের সম্মান ও মর্যাদা দিয়ে মানবতার সেবা প্রতিষ্ঠা করেছেন। উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সাংবাদিক, ব্যাংক কর্মকর্তাসহ গণ্যমান্য ব্যাক্তিবর্গ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com