শ্রীমঙ্গলে সামাজিক সম্প্রীতি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

August 7, 2019,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সামাজিক সম্প্রীতি বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ৬ আগস্ট মঙ্গলবার বিকালে উপজেলার ৫নং কালাপুর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে পিস প্রেসার গ্রুপ (পেইভ) শ্রীমঙ্গল এর আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

দি হাঙ্গার প্রেজেক্ট বাংলাদেশ, ইউকেএইড ও ইন্টারস্যাশনাল ফাউন্ডেশন ফর ইলেক্টরাল সিষ্টেম (আইএফইএস) আর্থিক সহযোগীতায় কর্মশালার প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কালাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: মুজিবুর রহমান মজুল।

পিস প্রেসার গ্রুপ (পেইভ) শ্রীমঙ্গল এর সমন্বয়কারী সাংবাদিক সৈয়দ ছায়েদ আহমদ এর সঞ্চালনায় ও কালাপুর ইউনিয়ন পরিষদের সদস্য ও পেইভ সদস্য মো: ফিরোজ মিয়ার  সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন পেইভ এ্যাম্বসেডর জহির আহমদ শামীম, কাজী আসমা, ও মো,: সমশের খান, ডাক্তার মো: মাসুদ দেওয়ান ও ইউনিয়নের গ্রাম আদালত সহকারী সুমন চন্দ্র পাল।

এসময় উপস্থিত ছিলেন পেইভ সদস্য মো: আনহারুল ইসলাম ও গোলাম কিবরিয়া এবং আনন্দ টিভির শ্রীমঙ্গল প্রতিনিধি তোফায়েল পাপ্পু প্রমুখ। কর্মশালাটি সার্বিক পরিচালনা করেন পিস প্রেসার গ্রুপ (পিপিজি) শ্রীমঙ্গল এর এ্যাম্বসেডর কাজী আসমা।

কর্মশালায় স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সমাজসেবী, শিক্ষক, ডাক্তার নারী সদস্য, উন্নয়নকর্মীসহ বিভিন্ন শ্রেণী পেশার প্রায় ২৫জন অংশগ্রহণ করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com