এডিস মশা নিধনে  শ্রীমঙ্গল কেবল সিস্টেম ও মৌলভীবাজার কেবল সিস্টেম

August 7, 2019,

বিকুল চক্রবর্তী॥ এডিস মশা নিধনে দিনব্যাপী পরিচ্ছন্ন অভিযান পরিচালনা করেছে শ্রীমঙ্গল কেবল সিস্টেম ও মৌলভীবাজার কেবল সিস্টেম।

সকালে শ্রীমঙ্গল উপজেলা প্রাঙ্গনে শোভাযাত্রার মাধ্যমে এ কর্মসূচীর উদ্বোধন করেন  ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: শাহিদুল হক। পরে কেবল সিস্টেমের প্রায় ৫০জন কর্মী শহরের বিভিন্ন স্থানে প্রথমে ঝুপঝাড় পরিস্কার করেন পরে সেখানে মশার মারার ঔষধ স্প্রে করেন।

কেবল সিস্টেমের কর্মকর্তারা বলেন প্রতিদিনই শ্রীমঙ্গলে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগী সনাক্ত হচ্ছেন। তাই তারা এ কর্মসূচী শুরু করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com