শ্রীমঙ্গলে ঈদ উল আযহার উপলক্ষে জাল নোট সনাক্তকরণে

প্রতিনিধি শ্রীমঙ্গল॥ শ্রীমঙ্গলে কলেজ সড়ক এলাকায় ঈদ উল আযহা কে সামনে রেখে জাল নোট সনাক্তকরণে গ্রাহক ও সাধারন মানুষের মাঝে সচেতনতামূলক প্রচারণা অনুষ্ঠিত হয়েছে। ৭ আগস্ট বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় শহরের কলেজ সড়কে অবস্থিত পুবালী ব্যাংকের শাখা প্রাঙ্গণে পুবালী ব্যাংক শ্রীমঙ্গল শাখার সার্বিক ব্যবস্থাপনা ও তত্ত্বাবধানে মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে ১০০, ৫০০ ও ১০০০ টাকার নোট জাল না সঠিক তা সনাক্তকরণের বিভিন্ন পদ্ধতি দেখানো হয়। এই সচেতনতামূলক প্রচারণা কার্যক্রমে শ্রীমঙ্গল শহরের সাধারণ মানুষ ও ব্যাংকের গ্রাহকরা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন ।
পুবালী ব্যাংক সিলেট শ্রীমঙ্গল শাখার ব্যাবস্থাপক বাবলু দাশের তত্ত্বাবধানে জালনোট সনাক্তকরণে জনসচেতনতামূলক মাল্টিমিডিয়া প্রদর্শনীটি অনুষ্ঠিত হয় ।
ঈদকে সামনে রেখে সাধারণ মানুষজন যাতে সহজে জাল নোট সনাক্ত করতে পারে তার জন্য তারা নানাধরনের সচেতনতামূলক প্রচারণা চালাচ্ছেন বলে জানান আয়োজকরা ।
এসময় সাধারন মানুষের পাশাপাশি শহরের বিভিন্ন শ্রেণি পেশার বিশিষ্ট ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।



মন্তব্য করুন