ভোক্তা অধিকার অধিদপ্তর কর্তৃক অভিযান

August 8, 2019,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গল উপজেলার সেন্ট্রাল রোড, সোনার বাংলা রোডসহ বিভিন্ন স্থানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ২ টি প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছ।

বৃহস্পতিবার ৮ আগস্ট ভোক্তা অধিকার আইনের বিভিন্ন ধারায় এ জরিমানা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন এর নেতৃত্বে অভিযানে সহযোগিতা করেন শ্রীমঙ্গল থানার পুলিশ ফোর্স। অভিযানকালে সেন্ট্রাল রোডে অবস্থিত সামাদ মশলার মিলকে ৫ হাজার টাকা, সোনার বাংলা রোডে অবস্থিত বিপ্লব মশলার মিলকে ৩০ হাজার টাকাসহ মোট ৩৫ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়। বাণিজ্য মন্ত্রনালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন উক্ত অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে মশলা তৈরি করা, মশলার সাথে ক্ষতিকর রং মিশিয়ে মশলা তৈরি করাসহ বিভিন্ন অপরাধে এসকল জরিমানা করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com