বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে  সহায়ক ডিভাইস বিতরই

August 8, 2019,

বিশেষ প্রতিনিধি॥ তৃতীয় প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচী (পিইডিপি-৩) আওতায় মৌলভীবাজার সদর উপজেলা  শিক্ষা অফিসের আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে  সহায়ক ডিভাইস বিতরণ  করা হয়েছে ।

৮ আগস্ট  বৃহস্পতিবার দুপুর ১ঘটিকায় সদর উপজেলা পরিষদ কনফারেন্স রুমে ডিভাইস বিতরন  অনুষ্টিত  হয়েছে। মৌলভীবাজার সদর উপজেলা  শিক্ষা অফিসার শরিফুল ইসলামের সঞ্চালনায় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরুজ্জামানের সভাপতিত্বে ডিভাইস বিতরনে  প্রধান অতিথি হিসেবে উপস্তিথ ছিলেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো:কামাল হোসেন।এছাড়া ও সভায় উপস্থিত ছিলেন সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহীন রহমান  সহ সদর উপজেলার সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ,সকল সরকারি অফিসের কর্মকর্তা বৃন্দ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com