ঈদের তিন দিন আগেও হাটে নেই কুরবানির পশু

August 8, 2019,

আশরাফ আলী॥ ঈদের বাকী আর মাত্র তিন দিন। তিন দিন পরেই উৎযাপিত হবে মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আযহা বা কুরবানির ঈদ। ঈদকে সামনে রেখে প্রতি বছর সপ্তাহদিন আগে  মৌলভীবাজার পৌরসভার এম. সাইফুর রহমান স্টেডিয়ামে কুরবানির পশুর হাট বসে। কিন্তু এবছর এখনো জমে ওঠেনি মৌলভীবাজারের কুরবানির পশুর হাট।

জানা যায়, এবছর মৌলভীবাজার পৌরসভা কুরবানির পশুর হাট ২৫ লক্ষ ৫০হাজার টাকায় ইজারা দেয়। বুধবার হাটের উদ্বোধন হয়। তবে হাটে গবাধিপশু নেই বললেই চলে।

তবে ইজারাদারের অভিযোগ, শহরের পাশে চাঁদনীঘাট এলাকায় কুরবানির পশুর হাট থাকার কারণে এখানে জমে উঠেনি পশুর হাট। হাটে পশুও কম রয়েছে। যার জন্য হাট ইজারা নিয়ে লোকসান দিতে হবে বলে জানান ইজারাদার।

৮ আগস্ট বৃহস্পতিবার বিকেলে এম সাইফুর রহমান স্টেডিয়ামের পশুর হাটে গিয়ে দেখা যায়, হাটে কয়েকটি কুরবানির পশু রয়েছে। পশু রাখার নির্ধারিত স্থানগুলো ফাঁকা অবস্থায় রয়েছে। এখানে ৫-৬ জন বিক্রেতা রয়েছেন। বিক্রেতারা বলছেন, কুরবানির পশু হাটে আসলে ক্রেতারাও আসতেন। অনেক বিক্রেতা আসতে চান না এখানে ক্রেতা কম বলে। দেখা যায়, সময় গড়ানোর সাথে সাথে ক্রেতা বাড়লেও হাটে কুরবানির পশু নেই।

কুরবানির পশুর হাটের ইজারাদার জোবায়ের আহমদ জানান, বাজারের অবস্থা খুবই খারাপ। প্রতি বছর পশুর হাটের টেন্ডার দেওয়া ঈদের এক সপ্তাহ আগে। এর আগে টেন্ডার দেওয়া হলে ক্রেতা ও বিক্রেতারা দূর দূরান্ত থেকে আসত কুরবানির পশু ক্রয়, বিক্রয় করতে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com