কাশ্মীরে ভারতীয় আগ্রাসন ও গনহত্যা চক্রান্তের প্রতিবাদে শ্রীমঙ্গলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

তোফায়েল পাপ্পু॥ কাশ্মীরে ভারতীয় আগ্রাসন ও গনহত্যা চক্রান্তের প্রতিবাদে শ্রীমঙ্গলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ সর্বস্তরের তাওহীদি জনতা।
শুক্রবার ৯ আগস্ট দুপুরে শ্রীমঙ্গল রেলওয়ে জামে মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়। এতে মাদ্রাসার কয়েকশ’ শিক্ষার্থী অংশ নেয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ষ্টেশন রোডস্থ পেট্রোল পাম্পের সামনে এসে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে মো: সোহাইল আহমেদের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা ফেরদাউস আহমেদসহ কয়েকজন মুসল্লি।
সমাবেশে বক্তারা বলেন, কাশ্মীরসহ সারা বিশ্বে মুসলিমদের ওপর হামলা ও নির্যাতন চলছে। ‘মুসলিম অধ্যুষিত কাশ্মীরকে স্বাধীনতা দেয়ার পরিবর্তে ভারত এখন কাশ্মীরের বিদ্যমান স্বায়ত্ত্বশাসনটুকুও কেড়ে নিয়েছে। এটি মানবাধিকার লঙ্ঘন। দ্রুততম সময়ের মধ্যে কাশ্মীরের স্বাধীনতা ফিরিয়ে না দিলে সারাদেশে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।’



মন্তব্য করুন