৪ হাজার ৬শত পরিবারের মধ্যে ভিজিএফ চাল বিতরণ
August 10, 2019,

স্টাফ রিপোর্টার॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে অতি দরিদ্র পরিবারের মাঝে মৌলভীবাজার পৌরসভায় ভিজিএফ চাল বিতরণ করা হয়েছে।
শনিবার ১০ আগষ্ট সকাল সাড়ে ৯ টার পৌর মিলনায়তনে পৌর মেয়র মোঃ ফজলুর রহমানের সভাপতিত্বে ভিজিএফ চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন মৌলভীবাজার ৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ।
এছাড়াও উপস্থিত ছিলেন,জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সৈয়দ রেজাউল করিম সুমন, পৌরসভার নির্বাহী প্রকৌশলী আবুল হোসেনসহ কাউন্সিলরা।
এসময় ৪৬২১ জনকে পরিবারের মাঝে ১৫ কেজী করে চাল প্রদান করা হয়।



মন্তব্য করুন