মৌলভীবাজারে নেই চামড়া কেনার লোক
August 15, 2019,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার জেলায় কোরবানির পশুর চামড়া কেনার লোক মিলেনি ১২ আগস্ট সারাদিন। চামড়া নিয়ে সারাদিন অপেক্ষার পর ঈদের পরের দিন বাধ্য হয়েই চামড়া মাটিতে পুঁতে ফেলেছেন কোরবানিদাতারা।
মৌলভীবাজার পৌর বাস টার্মিনালে ঈদের দিন দুপুর থেকে কোরবানি চামড়া নিয়ে আসেন অনেকে। সারাদিন অপেক্ষা করে কোন ক্রেতা না পাওয়াতে চামড়া বাস টার্মিনালে ফেলে রেখেই চলে যান তাঁরা। ঈদের পরেদিন ১৩ আগস্ট মঙ্গলবার চামড়ায় পচন ধরা শুরু করলে পৌর মেয়র মো: ফজলুর রহমান পরিচ্ছন্নতা কর্মি দিয়ে দিয়ে মাটিতে গর্ত করে পুঁতে ফেলেছেন।



মন্তব্য করুন