এস,আই,ইউ’ ১৫ ই আগস্ট পালিত

August 15, 2019,

স্টাফ রিপোর্টার॥ সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি তে হাজার বছরের শ্রেষ্ট বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে ১৫ আগস্ট বৃহস্পতিবার বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য অর্পন করা হয়। শ্রদ্ধা নিবেদন শেষে সভাপতির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো: শহীদ উল্লাহ্ তালুকদার  বঙ্গবন্ধুর জীবন ও ইতিহাস থেকে স্মৃতিচারণ করেন।স্মৃতিচারণ অনুষ্টান সঞ্চালনা করেন প্রশাসন, মিডিয়া ও জনসংযোগ পরিচালক জনাব তারেক উদ্দিন তাজ।

শ্রদ্ধার্ঘ্য নিবেদন ও স্মৃতিচারণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর মো: মনির উদ্দিন, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডীন প্রফেসর ঋষি কেশ ঘোষ, মানবিক অনুষদের ডীন প্রফেসর সৈয়দ মুয়ীজুর রহমান, রেজিস্ট্রার নসরত আফজা চৌধুরী, ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান ও প্রক্টর আবু ছয়ীদ মোহাম্মদ আব্দুল্লাহ, সিএসই বিভাগের প্রধান খালেদ হোসাইন, ইংরেজী বিভাগের প্রধান মো: জাকারিয়া হাবীব,  ইংরেজী বিভাগের সহকারী অধ্যাপক প্রণব কান্তি দেব, ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক বিলকিছ আক্তার, আয়েশা ইয়াসমিন, ইংরেজী বিভাগের প্রভাষক নুরুল হাসান রাজীব, ব্যবসায় প্রশাসন বিভাগের প্রভাষক নেছার আহমেদ, সেকশন অফিসার সৈয়দ জয়নাল আবেদীন (আবেদ) , শুভাশীষ পাল প্রমুখ।

শ্রদ্ধা নিবেদনের আগে ভোরে সূর্যদয়ের সাথে সাথে জাতীয় পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলন করা হয়।আগামী ২২ আগস্ট ২০১৯ বেলা ১১.০০ ঘটিকায় বঙ্গকন্ধুর জীবন ও কর্ম নিয়ে বিশ্ববিদ্যালয় হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com