শোক দিবসে কর্পুন্নেছা মাদরাসা ও এতিমখানায় মিলাদ মাহফিল

August 15, 2019,

স্টাফ রিপোর্টার॥ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে মিলাদ মাহফিল দোয়া এবং এতিমদের শিরনী বিতরণ করা হয়েছে।

১৫ আগস্ট বৃহস্পতিবার দুপুরে নাজিরাবাদের কর্পুন্নেছা দারুল আরকাম ইবতেদায়ী মাদরাসা ও কর্পুন্নেছা এতিমখানা ও হাফিজিয়া মাদরাসায় মিলাদ অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন-সাবেক বৃট্রিশ কাউন্সিলার ও এম.আর গ্রুপের চেয়ারম্যান মাদরাসার প্রতিষ্ঠাতা এমএ রহিম (সিআইপি), যুক্তরাজ্য মহিলা আওয়ামীলীগের সহ-সভাপতি নাসিমা রহিম, মখলিছুর রহমান কলেজের কলেজের আজীবন দাতা সদস্য মুজিবুর রহমান মুজিব, মাহি ইফতেখার রহিম, ইসরাত আনজুম রহিম, জান্নাত নওমিন রহিম।

পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রুহের মাগফিরাত কামানয় মোনাজাত করা হয়। সিআইপি এমএ রহিমের তার মাতা ও পিতার কবর জিয়ারত করেন। শেষে এতিম ছাত্রদের মধ্যে শিরনী বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com