গার্ল গাইডসের উদ্যোগে বঙ্গবন্ধুর শাহাদত বার্ষিকীতে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

August 17, 2019,

স্টাফ রিপোর্টার॥ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে ৪৪তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে বাংলাদেশ গার্ল গাইড এসোসিয়েশন মৌলভীবাজার জেলা শাখার  উদ্যোগে  আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

১৫ আগস্ট বৃহস্পতিবার বিকেলে গার্ল গাইডস প্রশিক্ষণ ভবনে মৌলভীবাজার জেলা শাখার কমিশনার জোসনা রহমানের সভাপতিত্বে এবং গাইডার মারজিয়া মাহমুদ তাফছি  এর  উপস্থাপনায় আলোচনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক নাজিয়া শিরিন।

বিশেষ অতিথি ছিলেন কালেঙ্গা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনু রাণী ভৌমিক, সাংবাদিক নজরুল ইসলাম মুহিব। আলোচনা সভায় বক্তব্য রাখেন শিক্ষার্থী জাহানারা আক্তার রুনা, নুসরাত জামান সামিয়া, হাবিবা আক্তার ইভা, সৃষ্টি দে তমা, রুমা আক্তার,নুসরাত জাহান মুমু, রক্সি বেগম,শিক্ষক হেমপ্রভা সিংহা, বাংলাদেশ গার্ল গাইড এসোসিয়েশন মৌলভীবাজার জেলা শাখার সম্পাদক মাধুরী মজুমদার, আখলিমা খাতুন চৌধুরী, নাজমুন নাহার, অপরাজিতা রায়, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান রোকিয়া মাহবুব চৌধুরী, জেলা পরিষদের সংরক্ষিত (মহিলা) সদস্য সৈয়দা জেরিন আক্তার প্রমুখ।

পরে অতিথিরা জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতা বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com