কমলগঞ্জে বিপুল উৎসাহ উদ্দীপনায় শেষ হলো ৫দিনব্যাপী শ্রীশ্রী রাধা কৃষ্ণের ঝুলনযাত্রা

August 17, 2019,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জের আলীনগর চা বাগান সার্বজনিন শিব মন্দিরে বিপুল উৎসাহ উদ্দীপনা ও ভক্তবৃন্দের ব্যাপক অংশগ্রহনে শেষ হয়েছে ৫দিনব্যাপী শ্রীশ্রী রাধা কৃষ্ণের ৬৮তম ঝুলনযাত্রা। ১১ আগস্ট রাতে আনুষ্ঠানিকভাবে এ উৎসব শুরু হলে বৃহস্পতিবার ১৫ আগস্ট রাত ১২টায় আনুষ্ঠানিকভাবে এ উৎসবের সমাপ্তি ঘটে।

দীর্ঘ ৬৮ বছর ধরে আলীনগর চা বাগান পঞ্চায়েত ও শ্রীশ্রী রাধা কৃষ্ণের ঝুলনযাত্রা কমিটির আয়োজেন সার্বজনিন শিব মন্দির প্রাঙ্গনে শ্রীশ্রী রাধা কৃষ্ণের ঝুলনযাত্রা উৎসব পালন করা হচ্ছে। সিলেট বিভাগের সবচেয়ে বড় ঝুলনযাত্রা হিসেবে পরিচিত আলীনগর ঝুলনযাত্রায় দূর দূরান্ত থেকে শিশু, কিশোর, নারী পুরুষ সনাতনী ভুক্ত বৃন্ধ ছাড়াও বিভিন্ন ধর্মাবলম্বী মানুষজন এ উৎসবে আসেন। এ উপলক্ষে মন্দির প্রাঙ্গনের সামনে ৫ দিনব্যাপী বিশাল মেলার আয়োজন হয়েছিল। উৎসব চলাকালীন সময়ে মৌলভীবাজার-৪ আসনের সাংসদ সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ, কমলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য অধ্যাপক মো. রফিকুর রহমানসহ রাজনীতিক নেতৃবৃন্দ উৎসব পরিদর্শন করেছেন।

কমলগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও রাধা কৃষ্ণের ঝুলনযাত্রা পরিচালনা কমিটির উপদেষ্ঠা বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রাম ভজন কৈরী বলেন, আলীনগরের শ্রীশ্রী রাধা কৃষ্ণের ঝুলনযাত্রায় রাধাকৃষ্ণের জন্ম থেকে সারা জীবনের কর্মকান্ডকে খন্ড খন্ড করে মূর্তি স্থাপন করে উপস্থাপন করা হয়েছে। উৎসবটি মূলত সনাতনী হিন্দু ধর্মাবলম্বীদের হলেও সকল ধর্মের উৎসুক মানুষের উপস্থিতিতে এটি একটি বাৎসরিক মিলন মেলায় পরিনত হয়েছে। এ উপলক্ষে চা বাগানে সাধারণ ছুটি ছিল। ঝুলনযাত্রা উপলক্ষে কঠোর পুলিশি নিরাপত্তা ছিল।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com