ভোক্তা অধিকার অধিদপ্তর কর্তৃক অভিযান

August 20, 2019,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারের সদর উপজেলার পুরাতন হাসপাতাল রোড, বেরীরচর, পশ্চিমবাজার, গুলবাগ রোডসহ বিভিন্ন স্থানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ২ টি প্রতিষ্ঠানকে ৩ হাজার ৫ শত টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার ২০ আগস্ট ভোক্তা অধিকার আইনের বিভিন্ন ধারায় এ জরিমানা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আল-আমিন এর নেতৃত্বে অভিযানে সহযোগিতা করেন জেলা খাদ্য নিয়ন্ত্রক মনোজ কুমার রায় ও সদর মডেল থানার পুলিশ ফোর্স। অভিযানকালে পুরাতন হাসপাতাল রোডে অবস্থিত ব্লেস টাচকে ৩ হাজার টাকা, বেরীরচরে অবস্থিত রাহুল ষ্টোরকে ৫ শত টাকাসহ মোট ৩ হাজার ৫ শত টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।

বাণিজ্য মন্ত্রনালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আল-আমিন উক্ত অভিযানে মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয় করা, মূল্য তালিকা না রাখা, যথাযথ কর্তৃপক্ষের কাছ থেকে লাইসেন্স না নেওয়াসহ বিভিন্ন অপরাধে এসকল জরিমানা করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com