বিদ্যুৎ বিভাগের অবহেলায় স্কুল ছাত্রের মৃত্যু

August 21, 2019,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অবহেলায় বিদুৎ স্পৃষ্ট হয়ে পাবলু মিয়া(১২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার ২১ আগষ্ট বিকেল ৩ টার দিকে সদর উপজেলার একাটুনা ইউনিয়নে দিগম্বরপুর গ্রামে এ ঘটনাটি ঘটে। পাবলু মিয়া নবীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণীর ছাত্র একটুনা ইউনিয়নের খুজারগাঁও গ্রামের শের আলীর ছেলে।
একাটুনা ইউানিয়ন পরিষদের সদস্য ইমন আহম্মদ জানান, বিদ্যুতের মেইন লাইনের আড়তিং লাইন জমির মধ্যে পড়ে ছিল বিকেলে পাবলু জমি থেকে হাঁসের জন্য খুচুরীফেনা আনতে গেলে সে বিদ্যুৎ পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। তিনি আরো জানান, জমিতে মাছ ও সাপ মরে ভেসে রয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com