অভ্যন্তরীণ গণতন্ত্র বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

স্টাফ রিপোর্টর॥ ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এর সার্বিক সহায়তায়, রাজনৈতিক নেতৃত্ব বিকাশে “অভ্যন্তরীণ গণতন্ত্র” শীর্ষক বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
২১ আগস্ট বুধবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল মৌলভীবাজার জেলা শাখার সাথে স্থানীয় রেষ্ট ইন হোটেল এন্ড রেষ্টুরেন্টে দুপুরে জাতীয়তাবাদী দলের মাষ্টার ট্রেইনার শাহ আলমের পরিচালনায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির সিনিয়র সদস্য মোশাররফ হোসেন বাদশা,প্যানেল অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির সাধারন সম্পাদক মিজানুর রহমান (ভিপি মিজান),অতিথি ছিলেন ইউ এস এইড এর রাজনৈতিক প্রোগ্রাম ম্যানেজার লুবাইন চৌধুরী মাছুম, ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এর সিলেট বিভাগীয় কো- অর্ডিনেটর সুদিপ্ত চৌধুরী। অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির সহ-সভাপতি কাউন্সিলর আলহাজ্ব আয়াছ আহমদ,যুগ্ম সম্পাদক মুহিতুর রহমান হেলাল,সহ-সাংগঠনিক মাহমুদুর রহমান,জেলা বিএনপির দপ্তর সম্পাদক ফখরুল ইসলাম,জেলা বিএনপি নেতা আব্দুল কাইয়ুম,জেলা বিএনপির সদস্য কাউন্সিলর আনিসুজ্জামান বায়েছ,জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ সভাপতি শাম্মীর হাবীব চৌধুরী রবিন, জেলা জিয়া মঞ্চের আহবায়ক মোনাইম কবির,রাজনৈতিক ফেলো এডভোকেট সৈয়দ নেপুর আলী,মৌলভীবাজার জেলা বিএনপি’র সাবেক মহিলা বিষয়ক সম্পাদিকা ও রাজনৈতিক ফেলো হাসনা বেগম রেহানা,জেলা ছাত্রদল নেতা শেখ সাহেদ মিয়া,সুমন আহমদ,মোজাম্মেল হোসাইন সাজু,জেলা স্বেচ্ছাসেবক দলের মহিলা বিষয়ক সম্পাদিকা শ্যামলী সূত্রধর,বড়লেখা উপজেলা মহিলা দলের নেত্রী শাহীনা আক্তার,হোসনা বেগম, বড়লেখা পৌর কাউন্সিলর রুকাইয়া আক্তার রিয়া, কলেজ ছাত্রদল নেত্রী রেখা চৌধুরী মালা,মহিলা দল নেত্রী মনোয়ারা বেগম প্রমুখ।



মন্তব্য করুন