গাড়ীতে সাংকেতিক স্টিকার লাগানো পায় ভ্রাম্যমাণ আদালত : মটরযান আইনে ১৫ টি মামলায়

August 22, 2019,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারে সড়ক দুর্ঘটনার সংখ্যা বৃদ্ধি পাওয়ায় সড়কে মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে মৌলভীবাজার জেলা শহরের প্রেসক্লাব মোড়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

২২ আগস্ট বৃহস্পতিবার দূপুরে ভ্রাম্যমাণ আদালতে সিএনজি অটোরিকশার রেজিস্ট্রেশন, ফিটনেস ও ড্রাইভিং লাইসেন্স যাচাই করে মোটরযান আইনের বিভিন্ন ধারায় জরিমানা আদায় করা হয়। এসময় গাড়ীতে সাংকেতিক কিছু স্টিকার লাগানো পাওয়া যায়। স্টিকারের সংকেত সম্পর্কে জানা যায় সিএনজি শ্রমিক সমিতি থেকে স্টিকারটি মাসিক চাঁদার বিনিময়ে পাওয়া যায়। এই স্টিকার থাকলে পুলিশ ধরে না বা মামলা দেয় না।

সিএনজি ড্রাইভার সুমন দেবনাথ বলেন আমি শ্রমিক সমিতি থেকে স্টিকার এনেছি, সমিতিতে মাসিক চাঁদা দেই সড়কে পুলিশ না ধরার জন্য। এ বিষয়ে আরও কয়েকজন ড্রাইভার একই বক্তব্য দিয়েছেন।

সড়ক দূর্ঘটনায় ভুক্তভোগী রুবেল আহমদ বলেন গত ১৭ আগস্ট একটি সিএনজি আমাকে ধাক্কা দেয় এতে আমি গুরুতর আহত হই। এ ধরণের ভ্রাম্যমাণ আদালত অভিযান অব্যাহত থাকলে আমাদের মত সাধারণ মানুষ নিরাপদে চলতে পারবে।

ভ্রাম্যমাণ আদালতে বিআরটিএ মৌলভীবাজার এর মোটরযান পরিদর্শক মোঃ হাফিজুল ইসলাম খান বলেন সড়কপথে চলাচলে মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এবং সড়ক দূর্ঘটনা সর্বনি¤œ পর্যায়ে নিয়ে আসতে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নেছার উদ্দিন বলেন সড়কে মানুষের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে এই অভিযানে ১৫ টি মামলায় ৬ হাজার ২ শত টাকা জরিমানা আদায় করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত অভিযানে উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট নেছার উদ্দিন, আসমা উল হুসনা, বিআরটিএ মৌলভীবাজার এর মোটরযান পরিদর্শক মোঃ হাফিজুল ইসলাম খান সহ জেলা প্রশাসন, বিআরটিএ ও পুলিশ বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তা বৃন্দ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com