মধ্যরাতে শহরের ব্যাস্ততম এলাকায় বাড়ির সীমানা প্রাচীর ভাংচুর

August 24, 2019,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার শহরের এম সাইফুর রহমান সড়কের মধ্যপাড়া এলাকায় লন্ডন প্রবাসী মোঃ মছব্বির মিয়া ও তার প্রতিবেশী সামিউল হকের বাড়ির সীমানা প্রাচীর মধ্য রাতে ভাঙচুর করছে একটি প্রভাবশালী চক্র। এ ঘটনায় মৌলভীবাজার মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন।

জানা গেছে ১৭ আগষ্ট শনিবার দিবাগত রাত দেড়টায় প্রতিবেশী মৃত আব্দুর রহমানের পুত্র বাবর রাহমান এর নেতৃত্বে ৫০/৬০ জন লোক লন্ডন প্রবাসী মোঃ মছব্বির মিয়া’র ১০০ ফুট ও প্রতিবেশী সামিউল হকের ১২৮ ফুট বাড়ির সীমানা প্রাচীর ভেঙ্গে নিজে জোর পূর্বক রাস্তা বড় করতে চান। এ বিষয়ে প্রবাসী মোঃ মছব্বির মিয়া’র খালাতো ভাই হাজী মোঃ আব্দুস সালাম বাদী হয়ে বাবর রাহমানকে প্রধান আসামী ও আরো ৫০/৬০ জনকে অজ্ঞাত আসামী করে মৌলভীবাজার মডেল থানায় মামলা করেন।

প্রবাসীর স্বজনরা জানান, দেড়টায় প্রতিবেশী বাবর রহমান এর নেতৃত্বে বেশ কিছু লোক লন্ডন প্রবাসী মোঃ মছব্বির মিয়া ও প্রতিবেশী সামিউল হকের ২২৮ ফুট বাসার সীমানা প্রাচীর ভেঙ্গে নিজের ব্যবহৃত রাস্তা বড় করতে চান। এসময় স্থানীয়রা দেয়াল ভাঁঙ্গার আওয়াজ শুনে ঘটনা স্থলে আসলে দুর্বৃত্তরা সরে যায়। এতে উভয় পক্ষের প্রায় ৯ লক্ষাধির টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থ হয়েছে বলে জানান।

এবিষয়ে জানতে অভিযুক্ত বাবর রহমান এর বাসায় গেলে তাকে পাওয়া যায়নি। পরে তার ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার কল করলে বন্ধ পাওয়া যায়।

মামলার বাদী ও বাসার তত্ত্বাবধায়ক হাজী মোঃ আব্দুস সালাম বলেন, মধ্যরাতে কোনো কারণ ছাড়াই হঠাৎ করে প্রভাবশালী বাবর রহমান বেশ কয়েকজন সন্ত্রাসী ও য়োল ভাঙ্গার লেবার নিয়ে হামলা করে উভয় দেয়াল ভাঙচুর করে। রাতের আধারের এমন ন্যাক্কারজন ঘটনায় শহরের বিশিষ্টজনসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন ও প্রবাসীরা আতঙ্কে রয়েছেন।

এবিষয়ে মৌলভীবাজার জেলা পুলিশ সুপার ফারুক আহমদ বলেন, ভাঙচুরকারীদের গ্রেফতার করতে আমাদের অভিযান অব্যাহত আছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com