ফার্মাসিস্টদের দক্ষতা উন্নয়নে ৬ দিন ব্যাপি প্রশিক্ষণ শুরু

August 25, 2019,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারে মডেল মেডিসিন শপ প্রতিষ্টা ও পরিচালনায় ফার্মাসিস্টদের দক্ষতা উন্নয়নে ৬ দিন ব্যাপি প্রথশ ব্যাচের  প্রশিক্ষণ শুরু হয়েছে।

শনিবার ২৪ আগস্ট সকাল সাড়ে ৮টায় প্রশিক্ষন কর্মসূচির উেেদ্বাধন করেন মৌলভীবাজারের ড্রাগ সুপার মোঃ বাদল সিকদার।

ফার্মেসী কাউন্সিল অব বাংলাদেশ এর আয়োজনে এবং বাংলাদেশ সেন্টার ফর কমিউনিকেশন প্রগ্রাম (বিসিসিপি) ব্যবস্থাপনায় জেলার তিনটি উপজেলার ৫০০ জন ফার্মাসিস্টকে প্রশিক্ষণ দেয়া হবে। বিশেষ করে যারা ফার্মাসিস্ট রয়েছে, শুধু তারাই এ প্রশিক্ষণে অংশ নিতে পারবে।

প্রথম দিনে প্রশিক্ষক ছিলেন, মৌলভীবাজারের ড্রাগ সুপার মোঃ বাদল সিকদার, মৌলভীবাজার সদর উপজেলার পরিবার পরিকল্পনা কর্মকর্তা রাশেদুল আলামিন।

প্রশিক্ষণে সার্বিক ব্যবস্থাপনায় রয়েছেন মোঃ রূহুল্লাহ সিদ্দিকী ও মোঃ আনিসুজ্জামান।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com