শেখ বোরহান উদ্দিন সোসাইটি’র ঈদ পূর্নমিলনী ও সংবর্ধনা  

August 26, 2019,

স্টাফ রিপোর্টার॥ শিক্ষা ও সমাজ উন্নয়নে আতœনিবেদিত  সামাজিক সংগঠন, শেখ বোরহান উদ্দিন (রহঃ) ইসলামী সোসাইটি, (বিআইএস) মৌলভীবাজার দীর্ঘ প্রায় দেড় যুগ যাবৎ মানবতার কাজে এগিয়ে এসেছে।। পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে সংগঠনটি যানজট নিরসনে ট্রাফিক পুলিশকে সহায়তা কর্মসূচী ২০১৯ সহায়তা প্রদানকারী ও প্রবাসী নেতৃবৃন্দের সংবর্ধনা  ও কার্যকরী পরিষদ, উপদেষ্টা পরিষদ, আজীবন সদস্য নিয়ে ঈদ পূণর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

২৪ আগস্ট শনিবার রাতে স্থানীয় একটি অভিজাত রেস্টুরেন্ট হলে সংগঠনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এম মুহিবুর রহমান মুহিব -এর সভাপতিত্বে ও দপ্তর সচিব সিরাজুল হাসান -এর সঞ্চালনায় এসময় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আলমগীর হোসেন।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার ট্রাফিক বিভাগের ইনচার্জ মোহাম্মদ উল্লাহ, সংগঠনের উপদেষ্টা প্রবাসী মোঃ বশির খাঁন, সংগঠনের উপদেষ্টা ও বিশিষ্ট সমাজসেবক মঞ্জুর চৌধুরী জগলু, আজীবন সদস্য আব্দুর রব, মামুন আহমদ, আসাদ রহমানসহ অনেকে।

এসময় বক্তারা বলেন, সোসাইটি অক্লান্ত পরিশ্রম ও ত্যাগের কারণে, ট্রাফিক পুলিশকে সহায়তা কর্মসূচী  সফল ও স্বার্থক করে এ জেলা ও দেশ বাসীকে দেখিয়ে দিয়েছে যে তরুণ সমাজই দেশ ও জাতির কল্যাণে কাজ করতে পারে

সংগঠনের নেতৃবৃন্দদের মধ্যে উপস্থিত ছিলেন শেখ কামরুল হাসান, মিজানুর রহমান রাসেল,মোঃ সোহান হোসাইন হেলাল, রোটাঃ দুলাল হোসেন জুমান, সাব্বির আহমেদ তপু, এসএম বশির আহমদ,রুমেল আহমদ,সোহিন উদ্দিন,আআরিফ খাঁন,মাহবুবুর রহমান অপু,সালেহ আকরাম,এম জুনেদ আহমদ, ফয়েজ আহমদ,সাইদুল ইসলাম রিমন, মোস্তাকিম আহমদ রাহী, শাহ উমর আলীসহ অনেকে।

আগত অতিথিদের অনুষ্ঠানে সম্মাননা স্মারক প্রদান ও নৈশভোজ -এর মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com