কলেজ ক্যাম্পাসে বঙ্গবন্ধুর প্রতিকৃতি স্থাপন ও শহীদ জিয়া অডিটোরিয়ামের নাম পরিবর্তনের দাবী

August 27, 2019,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার সরকারি কলেজ ক্যাম্পাসে বঙ্গবন্ধুর প্রতিকৃতি স্থাপন এবং শহীদ জিয়া অডিটোরিয়ামের নাম পরিবর্তনের দাবীতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট  সরকারি কলেজ শাখা কর্তৃক স্মারকলিপি প্রদান করা হয়েছে।

মঙ্গলবার ২৭ আগস্ট দুপুরে সরকারী কলেজের প্রফেসর ড. ফজলুল আলীর কাছে এ স্মারকলিপি প্রদান করা হয়।

আহবায়ক সৈয়দ ফজলে রায়হান (নোহাশ), সদস্য সচিব গোলক দাস বুলবুলসহ বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সকল সদস্যরা স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন।

এসময় তারা দাবীগুলোর অগ্রগতি দূশ্যমান করতে যথাযথ কর্তপক্ষের নিকট জোর দাবী জানান।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com