মৌলভীবাজারে বিএস আরএম এর গ্রাহক সমাবেশ

ইমাদ উদ দীন॥ ভূমিকম্পপ্রবন অঞ্চলে নিরাপদ স্থাপনা নির্মাণে বিএসআরএম আলটিমা ব্যবহারের প্রয়োজনীতা ও বিএসআরএম এর উৎপাদিত পণ্যের গুণগতমান শীর্ষক কর্মশালা ও গ্রাহক সমাবেশ সম্পন্ন হয়েছে। ২৮ আগস্ট বুধবার (রাতে) মৌলভীবাজার শহরের একটি অভিজাত কমিউনিটি সেন্টারে আয়োজিত কর্মশালা ও গ্রাহক সমাবেশে ভিডিও চিত্রসহ রডসহ তাদের উৎপাদিত নানা পণ্যের গুনগত মান নিয়ে আলোচনা করেন কোম্পানীর একজিকিউটিব অফিসার (বিজনেস এন্ড ডেপলাপমেন্ট সিলেট জোন) প্রকৌশলী সৈকত আহমদ। এসময় বিএসআরএম কোম্পানীর উৎপাদিত রডের নানা দিক ও গুণগত মান নিয়ে গ্রাহকদের তথ্য উপাথ্য দিয়ে অবহিত করেন তিনি। এরপর র্যাফেল ড্র এর পুরস্কার বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন কোম্পানীর রিজোনাল ইনর্চাজ (সিলেট ও মৌলভীবাজার রিজন) সংগ্রাম সিংহ, কোম্পানীর ডিসটিভিটর জাহিন হার্ডওয়্যার এন্ড সেনেটারীর সত্তাধিকারী সৈয়দ হুমায়েদ আলী শাহীন পক্ষে তার ভাই মৌলভীবাজার প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সিনিয়র সাংবাদিক এস এম উমেদ আলী,মৌলভীবাজার পৌরসভার সাবেক প্রধান নির্বাহী প্রকৌশলী আবুল হোসেন খান,হাজী আব্দুল খালিক এন্ড সন্স এর শামীম আহমদ ও শাহীন আহমদ, কোম্পানীর সেলস একজিকিউটিব (মৌলভীবাজার) মো: ওমর ফারুক, সাংবাদিক নজরুল ইসলাম মুহিব ও মু. ইমাদ উদ দীন। কর্মশালা ও গ্রাহক সমাবেশে জেলা ও উপজেলার শতাধিক গ্রাহক,ব্যবসায়ী ও প্রকৌশলীরা অংশ নেন। আলোচনা ও পুরস্কার বিতরণ শেষে ছিল নৈশ ভোজের আয়োজন।



মন্তব্য করুন